দর্শক মাতালো বিটিভির নৃত্যানুষ্ঠান ছন্দে ছন্দে

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১১:৩৫
 
'কোনো এক নীলচে পরীর সঙ্গে যাবো সমুদ্দুর/ ঢেউ মেঘ ভাসবে উজানে/ডানা মেঘ আলতো ছুঁয়ে মাখবো গায়ে যে রোদ্দুর/দিক ভুলে উড়বো দুজনে…’। দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ ছবির এই গানটিতে একত্রে কণ্ঠ দিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খান ও বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর।
 
জনপ্রিয় এই গানের সাথে এবার নৃত্য পরিবেশনা করেছেন চট্টগ্রামের নৃত্য শিল্পী পৃথা পারমিতা ও জুয়েল। নিজেদের কোরিওগ্রাফি করা এই নাচটি  সংযোজন করা হয়েছিল বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত ' ছন্দে ছন্দে' নৃত্যানুষ্ঠানে। এছাড়াও অনুষ্ঠানটিতে আরও চারটি জনপ্রিয় গানের সাথে চট্টগ্রামের সেরা নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেছেন। 
 
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামের ভাটিয়াটি গল্ফ ক্লাবে অনুষ্ঠানটির সুটিং করা হয়েছিল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন চট্টগ্রামের অতি পরিচিত ও জনপ্রিয় উপস্থাপিকা আঁখি মজুমদার।
 
অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, 'ছন্দে ছন্দে নৃত্যানুষ্ঠাটি গতানুগতিক ধারার বাইরে করার চেষ্টা করছি। এবারের পর্বটি সম্প্রচারের পর দর্শকদের অনেক সাড়া পেয়েছি। দর্শকরা ফোনে, ফেসবুকর ও ম্যাসেঞ্জারে ধন্যবাদ জানিয়েছেন। কর্তৃপক্ষ অনুমতি দিলে অনুষ্ঠানটির ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।' 
 
ইত্তেফাক/আনিসুর