সুন্দরী প্রতিযোগিতা নিয়ে ‘পণ্ডিতের পাঠশালা’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১১:৫৩
 
ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় এশিয়ান টিভির নতুন সাপ্তাহিক স্যাটায়ার শো ‘পণ্ডিতের পাঠশালা’। ভিন্ন ধারার এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি শুক্রবার রাত ১০টায়। এই পর্বের অতিথি শবনম পারভীন এবং আনোয়ারুল আলম সজল।
 
আর আলোচ্য বিষয় ‘সুন্দরী প্রতিযোগিতা’। মোঃ হারুন-উর-রশীদের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন বাবুল আক্তার। প্রধান দুই অতিথি ছাড়াও এই অনুষ্ঠানের কোনো কোনো পর্বে থাকে বিশেষ অতিথির উপস্থিতি।
 
আর এটিই অনুষ্ঠানের অন্যতম প্রধান চমক। ‘পণ্ডিতের পাঠশালা’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের সেরাটুকু ঢেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। তাই জোর দিয়ে বলতে পারি, এই অনুষ্ঠানের একেকটি পর্ব একেকভাবে বিনোদিত করবে দর্শকদের।’
 
ইত্তেফাক/আনিসুর