বিরুশ্কার লাভগুরু জহির খান!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৫:৫২
ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড নায়িকা আনুশকা শর্মার বহুল আলোচিত সম্পর্কের নেপথ্যে লাভগুরুর ভূমিকায় রয়েছেন সাবেক তারকা ক্রিকেটার জহির খান। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে বিরুশ্কার ‘লাভগুরু’ ছিল জহির খান।
 
স্বয়ং কোহলিই জহিরের এ অবদানের কথা স্বীকার করেছেন। তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে আনুশকার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলার সময় সতীর্থ জহিরের প্রশংসা করেন বিরাট।
 
ভারত অধিনায়ক জানান, আনুশকার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রথমে তার আইপিএল সতীর্থ জহিরের সঙ্গে কথা বলেছিলেন। ওই সময় জহির তাকে সম্পর্কের কথা না লুকানোর পরামর্শ দেন।
 
বিরাট বলেন, জহির আমাকে বলেছিল- তুমি একটা সম্পর্কে রয়েছ, কোনো ভুল করনি। তুমি যদি এটা লুকাও, তা হলে তোমার ওপরই চাপ সৃষ্টি হবে।
 
কোহলি স্বীকার করেন, জহির তাকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। আর ওই পরামর্শ তিনি ঠিক ঠিক মেনেও আসছেন। জাহির জীবনের সমস্যা নিয়ে পরামর্শ দেওয়ার ব্যাপারে আদর্শ ব্যক্তি বলেও জানান কোহলি।
 
ইত্তেফাক/রেজা