ঢাবিভুক্ত ৭ কলেজে ভর্তি আবেদন শেষ ১৪ নভেম্বর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৬:২৩
 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। 
 
আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ নভেম্বর।বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 
 
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।
 
ইত্তেফাক/কেকে