মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৩

আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২১:০১
সরকারি জলাশয়ে মাছ ধারা নিয়ে অধ্যক্ষ আবুল কালাম ও হানিফ গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। 
 
নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজু এলাকায় রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন, শাকিলা বেগম (২৫), সামাই (৩০) ও রাব্বানী (১৫)। তাদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় কালামের বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কালামের ভাই আবু তালেবকে আটক করা হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি