জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর আজ সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ মামলায় ১১ সাক্ষীকে জেরার আবেদনের বিষয়ে আজ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল রবিবার এ আদেশ দেন।
মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন রয়েছে। গত ২০ আগস্ট খালেদার আদালত পরিবর্তনের আবেদনটি পর্যবেক্ষণসহকারে নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। এদিকে গত ২২ অক্টোবর সাক্ষীকে জেরার আবেদন পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।
ইত্তেফাক/এমআর
