ম্যানচেস্টার সিটির জয়রথ চলছেই। ইলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটি রেকর্ড টানা নবম ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে। রবিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালকে ৩-০ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।
সেই সুবাদে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে তারা এগিয়ে আছে ৮ পয়েন্টে।
IMG0
খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় সিটি। ফার্নান্দিনিয়োর সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বাঁ পায়ের জোরালো শটে আর্সেনাল গোলরক্ষককে পরাস্ত করেন কেভিন ডি ব্রুইন। ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানসিটির সর্বকালের সেরা গোলদাতা সার্জিও আগুয়েরো। ৭৪ মিনিটে সিলভার বাড়ানো বলে শেষ গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। তবে জেসুস বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় সিলভাকে অফসাইডে দেখা যায়।
ইত্তেফাক/কেআই
