রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ মতিয়ার মণ্ডল (৪০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মতিয়ার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের বসয়া গ্রামের মনছের মণ্ডলের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার এলাকা থেকে মতিয়ারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআর
