শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার অগ্রদূত: এলজিআরডি প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:৩৯
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার অগ্রদূত। রোহিঙ্গাঁ সমস্যা সমাধানে শেখ হাসিনার বিচক্ষণতার সঙ্গে সময়োপযোগি কুটনৈতিক তৎপরতা বিশ্ব পরিমণ্ডলে সমাদৃত হয়েছে এবং মানবিক নেত্রী হিসেবেও সারা দুনিয়ায় তিনি (প্রধানমন্ত্রী) পরিচিতি পেয়েছেন। 
 
আজ সোমবার রাজধানীর শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘মাদার অব হিউমিনিটি শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 
 
‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ওই অনষ্ঠানে গুণীজন সম্মাননা পদকও বিতরণ করা হয়।
 
ফাউন্ডেশনের সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান, সমাজসেবী ইউসুফ চৌধুরী ও লায়ন সালাম মাহমুদ অনুষ্ঠানে বক্তৃতা করেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে অসত্য, অন্যায়, অনাচার ও দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করে থাকে। তিনি সরকারের কর্মকাণ্ডসমুহের গঠনমূলক সমালোচনা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। এতে করে জনকল্যাণ ও নাগরিক সেবা সুনিশ্চিত হবে বলেও তিনি উল্লেখ করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে