মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আলতাফ হোসেন আর নেই

আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২০:৫৫
 
সুন্দরবন সাব-সেক্টরের যুদ্ধকালীন কমান্ডার ও ৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে মঠবাড়িয়া থানা মুক্তি বাহিনীর কমান্ডিং অফিসার ক্যাপটেন (অব.) আলতাফ হোসেন আকন সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। 
 
সোমবার দুপুরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯ টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা এবং সকাল দশটায় তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি বেতমোরের আকন বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। 
 
এদিকে, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আকন এর মৃত্যুতে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ তিনদিনের শোক কর্মসূচী গ্রহণ করেছে। বাসস
 
ইত্তেফাক/কেকে