গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্য স্বামী মশিউর রহমানকে (৩৬) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে বিচারক ওই আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার বিকেলে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মশিউর রহমান গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদহ গ্রামের মফিজুর রহমান ওরফে পাপার ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর পুলিশের চাকরি থেকে তাকে সমায়িক বরখাস্ত করে পুলিশ বিভাগ।
ইত্তেফাক/আরকেজি
