পালকি'তে প্রতীক হাসান-ঝিলিক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৯:৪৬
 
গাজী মাজহারুল আনোয়ারের অংশগ্রহণে তারই লেখা গান নিয়ে অনুষ্ঠান ‘পালকি’। অনুষ্ঠানের এ পর্বে অংশ নিয়েছেন প্রতীক হাসান ও সেরা-কণ্ঠ ঝিলিক। চ্যানেল আইতে প্রচার হবে আজ ৭ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে। 
 
মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল রেজা। গানগুলোর মধ্যে রয়েছে- যেখানেই থাকো, তুই হাত বাধবি পা বাধবি, চিঠি লিখলাম, পাঙ্গাশ মাছের পেটি ও তোমারই কাছে আমি বারবার আসবো। 
 
গানগুলো পরিবেশনের ফাঁকে ফাঁকে গানগুলোর স্মৃতিকথা বলবেন গাজী মাজহারুল আনোয়ার।
 
ইত্তেফাক/আনিসুর