বুধবার বিপিএলের ক্যাম্পে যোগ দিচ্ছেন মুস্তাফিজ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৩:৫৪
দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্যাম্পে যোগ দিচ্ছেন বুধবার (৮ নভেম্বর)। মঙ্গলবার তার দল রাজশাহী কিংসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুস্তাফিজুর রহমান কিংসের ক্যাম্পে যোগ দেবেন ৮ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় চোট পাওয়ার পর তিনি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন। তার অবস্থা এখন ভাল। তার সেরে ওঠাকে বাধাগ্রস্ত করে এমন কিছু করা হবে না বলে কিংস পরিবার নিশ্চয়তা দিচ্ছে। কারণ সে দেশের সম্পদ। তাই পরিপূর্ণভাবে সেরে ওঠাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।
 
এর আগে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মুস্তাফিজ।
 
ইত্তেফাক/কেআই