টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৪:৩৯
একদিন বিরতি দিয়ে ফের শুরু হলো বিপিএলের মাঠের লড়াই। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ইনজুরির কারণে তামিম দলের বাইরে থাকায় নবীর উপরই পড়েছে কুমিল্লার অধিনায়কত্ব।
 
বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের কাছে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর চিটাগাং ভাইকিংসের এটি প্রথম ম্যাচ।
 
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলক কাপালি, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ সাইফউদ্দিন, রশিদ খান, আরাফাত সানি ও আল-আমিন হোসেন।
 
চিটাগাং ভাইকিংস:  আনামুল হক, সৌম্য সরকার, মিসবাহ উল হক (অধিনায়ক), লুক রঞ্চি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, লুইস রিস, দিলশান মুনাবিরা, সোহরাওয়ার্দি শুভ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও সানজামুল ইসলাম।
 
ইত্তেফাক/কেআই