রাজধানীতে ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফোরামের ট্যাক্স-ভ্যাট প্রশিক্ষণ কোর্স চালু করেছে। ফোরামটি হাতে কলমে ভ্যাট প্রশিক্ষণের ৬ দিনব্যাপী সার্টিফিকেট কোর্স চালু করেছে এবং চলবে ৬টি শুক্রবার। ক্লাস হবে ১০ নভেম্বর বিকালে এবং চলবে ৬ টি শুক্রবার ।
হাতে কলমে ৬ দিনের ভ্যাট প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্সে মূল্য সংযোজন কর সম্পর্কে যাবতীয় বিষয়ের মৌলিক ধারণা দেয়ার চেষ্টা করা হবে। আর ৫ দিনের হাতে কলমে ট্যাক্স প্রশিক্ষণ কর্মশালা চলবে ৫ শুক্রবার। ক্লাস হবে ১৭ নভেম্বর সকালে । হাতে কলমে ৫ দিনের সার্টিফিকেট ট্যাক্স প্রশিক্ষণ কোর্সে ব্যক্তিগত আয়কর বিবরণী তৈরি করা শিখানো, কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, কর নির্ধারণ, আপিল, জরিমানা, উৎসে কর কর্তন, অগ্রিম আয়কর, ট্রান্সফার প্রাইসিংসহ বিভিন্ন বিষয় থাকবে। প্রতি মাসেই এই কোর্সগুলো চলবে।
লিডারশিপ ফোরামের মুখপাত্র এইচ এম মইনউদ্দিন আহম্মদ বলেন, দুইটি উদ্দেশ্যকে সামনে নিয়ে এই ফোরামটি যাত্রা শুরু করে। প্রথমটি হলো- শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবী সহ বিভিন্ন পেশায় কর্মরত পেশাজীবীদের সমন্বয়ে একটা শক্তিশালী নেটওয়ার্কিং এর মাধ্যমে সুন্দর শেখার পরিবেশ তৈরি করা এবং দ্বিতীয়টি হলো- চাকরি ও ব্যবসার উপযোগী করে তৈরি করতে প্রশিক্ষণ প্রদান। সবচেয়ে বড় কথা কর্পোরেট এবং বিজনেস লিডারদের সাথে প্রোগ্রামে আগতদের একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে যেটা তাদের ক্যারিয়ারে উপরে উঠতে সাহায্য করছে।
কর্মক্ষেত্রে ট্যাক্স – ভ্যাট এর জটিল বিষয়গুলোর বাস্তব সমাধান নিয়ে আলোচনা করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং প্রাকটিসিং চার্টার্ড একাউটেন্টস, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টটেন্টসরা। ফাইনান্সিয়াল লিডারশিপ ফোরাম এর লিডারশিপ, টেকনিক্যাল এবং কমিউনিকেশনস স্কিল ডেভেলপমেন্ট মূলক নানা ধরনের প্রশিক্ষণে যোগদান করতে আগ্রহী প্রার্থীগণ ০১৬৮-০০০০-১১৩ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ই মেইল করতে পারবেন [email protected] ঠিকানায়।
ইত্তেফাক/সাব্বির
