বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য নতুন গান রেকর্ডিং করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা মুশতারি। এ মিজানের কথায় গানের সুর ও সঙ্গীত করেছেন সুজন আরিফ।
আনজাম মাসুদের পরিকল্পনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠানের আগামী পর্বে আমার গানটি আসছে। ভ্রমর শিরোনামের গানের দৃশ্যায়ন এখনো হয়নি। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠধারণ সম্পন্ন হয়েছে।
গানের প্রসঙ্গে গীতিকার এ মিজান বলেন, অত্যন্ত সুরেলা একটি গান হয়েছে। আগামী পর্বের বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'পরিবর্তন' এ গানটি আসছে। প্রথমবারের মতো গানটি এই ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য লিখলাম। গানের কথা-সুর-সঙ্গীতের দারুণ সমন্বয়ে শ্রোতারা ভালো একটি গান শুনতে পারবে।
ইত্তেফাক/সাব্বির
