একসঙ্গে সেরাকণ্ঠ ইউসুফ ও ক্ষুদে গানরাজ স্মরণ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১১:২০
 
চ্যানেল আইতে প্রতি বুধবার সরাসরি প্রচারিত হচ্ছে হারানো দিনের গান নিয়ে অনুষ্ঠান ‘সোনালী দিনের গান’। উপস্থাপনায় রয়েছেন সিজিল মির্জা ও পরিচালনা করছেন ইফতেখার মুনিম।
 
৮ নভেম্বর প্রচারিতব্য পর্বে এক সঙ্গে গান করবেন সেরাকণ্ঠ ইউসুফ ও ক্ষুদে গানরাজ স্মরণ।
 
অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে প্রায় ঘণ্টাব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর