বাবা কমলের জন্মদিনে কী উপহার দিলেন শ্রুতি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১২:৩১
 
বুদ্ধিদীপ্ত, হ্যান্ডসাম, এক কথায় অসাধারণ-তিনি কমল হাসান। গতকাল মঙ্গলবার ছিল অভিনেতা-পরিচালক কমলের ৬৩তম জন্মদিন। 
 
সকাল থেকে সুপারস্টারকে নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু সন্তানের স্পেশাল উপহার বা মেসেজ ছাড়া কি কোনও জন্মদিন স্পেশাল হয়?
 
কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতিও হয়তো এমনটাই মনে করেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ অভিনেত্রী সে কারণেই বাবার জন্মদিনের স্পেশাল মেসেজ লিখে ফেললেন। 
IMG0
শ্রুতি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে বাবা। তোমার স্পিরিট এবং উজ্জ্বল মস্তিষ্ক যেন চিরকাল তোমার সঙ্গে থাকে। অনেক ভালবাসা বাপুজি।’ কমল হাসান ও বোন অক্ষরার সঙ্গে ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন শ্রুতি।
 
ইত্তেফাক/আনিসুর