ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন হেরাথের

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১২:৪১
 
ভারতের মাটিতে একটি টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন শ্রীলংকার বর্ষীয়ান স্পিনার রঙ্গনা হেরাথ। ভারতের সাথে আসন্ন টেস্ট সিরিজ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।
 
নিজের এমন স্বপ্নের কথা জানিয়ে হেরাথ বলেন, এটা (ভারতের মাটিতে সিরিজ জয়) আমার একটা স্বপ্ন। যেহেতু আমরা কখনো সেখানে জিততে পারিনি তাই একটা টেস্ট সিরিজ জিততে পারলে তা হবে অসাধারণ কিছু। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। জয়ের সেই মানসিকতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
চলতি মাসে ভারত সফরে তিন টেস্টের সিরিজে শ্রীলংকা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৩৯ বছর বয়সী হেরাথ। ১৬ নভেম্বর কোলকাতা টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে লংকানরা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে লংকানরা।
 
ইত্তেফাক/এমআর