শ্রীপুরে বিদুত্স্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৩:০৯
 
মাগুরার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামে বুধবার সকালে বিদুত্স্পৃষ্ট হয়ে জাহিদ শেখ (১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাদিরপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
 
নিহতের চাচাতো ভাই মিরুল শেখ জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জাহিদ নহাটা গ্রামের রবি মোল্যার বাড়িতে ত্রুটিপূর্ণ ইলেকট্রিক লাইনের কাজ করছিল। কাজ চলাকালীন সময়ে ওই বাড়ির পানির পাম্পে বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এ সময় দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ইত্তেফাক/এএম।