রাজধানীর খিলগাঁওয়ে নর্থসাউথ ইউনিভার্সিটির এক শিক্ষক নিখোঁজ হয়েছেন। তার নাম মুবাশ্বার হাসান সিজার (৩৫)। তিনি ওই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক। এই ঘটনায় মুবাশ্বারের বাবা মোতাহার হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি জিডি করেছেন।
জিডির সূত্র ধরে খিলগাঁও ওসি মশিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিক্ষক খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর জে-ব্লকের ১২/৩ রোডের ২৫ নম্বর বাড়ি থেকে বেরিয়ে যান ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সন্ধ্যার পর বাসায় না ফিরলে তার পরিবার রাতেই থানায় একটি জিডি করেন।
নিখোঁজের ছোট বোন তামান্না জানান, সর্বশেষ তার ভাইয়ের মোবাইল ফোনের অবস্থান পাওয়া গেছে ঢাকাস্থ ইউএন সদর দফতরের আশে-পাশে। এরপর থেকে তার এর কোন অবস্থান শনাক্ত করা যায়নি।
ইত্তেফাক/জামান
