সাতক্ষীরা শহর থেকে কামরুজ্জামান শেখ (৪৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাসা তল্লাশি করে জিহাদি বই, লিফলেটসহ বিভিন্ন ধরনের স্টিকার জব্দ করা হয়। মঙ্গলবার গভীর রাতে শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুজ্জামান শেখ তালা উপজেলার খলিষখালি গ্রামের আবু বক্কর শেখের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশ শহরের কামরুজ্জামান শেখের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে জিহাদি বই, লিফলেট, বিভিন্ন ধরনের স্টিকারসহ পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার পর সম্প্রতি বাড়িতে এসে সাতক্ষীরা শহরের বাসা ভাড়া করে থাকতেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সে এলাকায় এসেছে পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
তবে, গ্রেফতারকৃত কামরুজ্জামান সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার পর সাতক্ষীরা শহরে এসে প্রথমে জেলা তাতীলীগের সভাপতি মীর শাহিনের সাথে পার্টনারে গার্মেন্টস এর ব্যবসা করতেন। এখন তিনি বেকার রয়েছেন।
ইত্তেফাক/জামান
