রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্য বেঁধে দিল চিটাগং ভাইকিংস। বুধবার দিনের প্রথম ম্যাচে টস জিতে চিটাগংসকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেটে ১৬৬ রান তোলে চিটাগং।
চিটাগংয়ের ব্যাটসম্যানদের মধ্যে লুক রঞ্চি ৩৫ বল থেকে সাতটি চার ও সাতটি ছক্কার মারে ৭৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। অন্য ব্যাটসম্যানদের মধ্যে মিসবাহ-উল হক অপরাজিত ৩১, দিলশান মুনাবিরা ২০ ও এনামুল হক অপরাজিত ১৭ রান করেন।
রংপুরের বোলারদের মধ্যে রবি বোপারা ১৪ রান দিয়ে দুটি এবং থিসারা পেরেরা ১৬ ও মাশরাফি বিন মর্তুজা ২৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই
