চট্টগ্রামে ৫২৯ কোটি ৭০ লাখ টাকা আয়কর আদায়

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২১:১০
 
অভূতপূর্ব সাড়া জাগিয়ে বন্দরনগরী চট্টগামে শেষ হলো সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলায় ৩ লাখ দর্শনার্থী এসেছিলেন যা একটি রেকর্ড। এর মধ্যে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ৩২ হাজার ৫৮৪ জন।
 
এবারের সাতদিনের আয়কর মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আদায় হয়েছে ৫২৯ কোটি ৭০ লাখ টাকা। যা গতবারের চেয়ে দুই দশমিক ৪৬ শতাংশ বেশি।
 
মঙ্গলবার মেলার শেষ দিনে চট্টগ্রাম কর অঞ্চল আদায় হয় ৪৮ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ কোটি টাকা। গতকাল শেষ দিনে মধ্যরাত পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতা ও দর্শনার্থীদের সেবা প্রদান করেছে। 
 
রাত ১০টায়ও নগরীর জিইসি কনভেনশন সেন্টারের আয়কর মেলায় দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।বাসস
 
ইত্তেফাক/কেকে