শ্রীলঙ্কাকে চার গোলে হারাল বাংলাদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২১:২৬
এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের মিশন বাংলাদেশ শেষ করল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছেন মাহবুবুর রহমান সুফিল। একটি করে গোল করেছেন বিশ্বনাথ ঘোষ ও রিয়াদুল হাসান।
 
প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে যাওয়ায় গোলসংখ্যা আরও বাড়তেই পারত। কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
 
উজবেকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে হেরে যাওয়ায় চূড়ান্তপর্বের সুযোগ বাংলাদেশ হারিয়েছে। তবে গ্রুপ রানার্সআপ হতে আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। সে ক্ষেত্রে বড় ব্যবধানে জয়টা জরুরি ছিল।
 
ইত্তেফাক/কেআই