কাউখালীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১০:০৯
 
পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া খালে গোসল করতে নেমে নুরুল হক তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত নুরুল হকের ছেলে নজরুল জানান, তার পিতা প্রতিদিনের মত বাড়ির পাশের খালে দুপুরে গোসল করতে নেমে আর উঠে আসেনি। এসময় স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজ করে তাকে পায়নি। বিকেল চারটার দিকে কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান