সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৪:৪২
 
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
এছাড়া আকাশ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
 
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগররে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে।
 
ইত্তেফাক/এমআর