মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটেরান ডে বা প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। প্রাক্তন সৈনিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
ইত্তেফাক/সাব্বির
