বন্ড কন্যা জার্মান অভিনেত্রী কারিন ডর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বন্ড সিরিজের ইউ অনলি লাভ টোয়াইস সিনেমায় তিনি একজন ঘাতকের চরিত্রে অভিনয় করেছিলেন।
মিউনিখের একটি কেয়ার হোমে সোমবার তিনি মারা যান। বিল্ড পত্রিকাতে তার ছেলে জানান, গতবছর গুরুতর আঘাতে আহত হয়েছিল তার মা।
IMG0
১৭ বছর বয়স থেকেই অভিনয় শুরু করা কারিন কয়েক ডজন সিনেমা, টিভি নাটক ও থিয়েটারে অভিনয় করেছেন।
ইত্তেফাক/রেজা
