চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবীতে শনিবার মানববন্ধন

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৫:১৮
 
সরকারি সহ সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবীতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে 'বাংলাদেশ ছাত্রপরিষদ'। আগামীকাল শনিবার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হবে।
 
কর্মজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী ছাত্রপরিষদ কর্তৃক আয়োজিত ওই মানববন্ধনে সাধারণ ছাত্রদের নূন্যতম ৩৫ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানসহ অন্যান্য নৃগোষ্ঠীদের আনুপাতিকহারে বয়সসীমা উন্নতকরণের দাবী জানানো হবে।
 
মানব-বন্ধন কর্মসূচীতে বাংলাদেশ ছাত্রপরিষদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান