রাজধানীতে দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:৩৩
রাজধানীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- রামপুরায় ফেন্সি আক্তার (২৫) ও দক্ষিণখানে রিতা আক্তার (২২)। গত বৃহস্পতিবার রাতে ঘটনা দু'টি ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনশ্রী ই-ব্লকের ২ নম্বর রোডের ১০ নাম্বার বাসা থেকে ফেন্সি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মৃতের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদি থানার শ্যামপুরে। স্বামী জহিরুল ইসলাম ও প্রতিবন্ধী ছেলে সিফাতকে নিয়ে ওই বাসায় থাকতেন ফেন্সি। বৃহস্পতিবার রাতে ফেন্সি বাবার বাসায় যাওয়ার জন্য স্বামীকে বলে। জহিরুল বেতন পাবার পর নিয়ে যাবে বললে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার রাতে ওই বাসা থেকে ফেন্সির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
 
এদিকে, দক্ষিণখান থানার এসআই কাওসার আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে কাউলা মধ্যপাড়া জমিদার বাড়ি রোডের ৪২ নম্বর বাসা থেকে রিতা আক্তারের নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মানসিক সমস্যার কারণে তিনি রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছেন বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক। গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা থানার গাবুড়ারচরে।
 
ইত্তেফাক/এমআই