এরশাদ স্বৈরাচার নন, গণতন্ত্রকামী মানুষ : রওশন

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:০৫
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন,  আন্দোলনকারীরাই নূর হোসনকে হত্যা করেছে। কারণ লাশ ছাড়া আন্দোলন জমে না। এরশাদ তাকে হত্যা করেননি। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্র্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 
 
রওশন বলেন, এ দেশে ১৯৮৬ সালে গণতন্ত্র চালু করে জাপা। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে জাপা আবার গণতন্ত্র রক্ষা করেছিল। অথচ এরশাদকে বলা হয় স্বৈরাচার। তিনি যদি স্বৈরাচারই হবেন, তাহলে মানুষ কেন তাকে ভোট দেয়? এরশাদ স্বৈরাচার নন, তিনি গণতন্ত্রকামী মানুষ। তিনি ক্ষমতায় থাকাকালে জনগণের কল্যাণে কাজ করেছেন। তাই মানুষ তাকে বারবার ভোট দেয়।
 
‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে জাপা আয়োজিত এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতি, সুনীল শুভ রায় প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি