বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ২২:৩১
বগুড়ায় আবু সাঈদ (৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত  ৮টার দিকে শহরের করতোয়া রোডে এ ঘটনা ঘটে।  
 
পুলিশ সূত্র জানায় , শুক্রবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা সাঈদকে কুপিয়ে হত্যা করে। সাঈদ বগুড়া শহরের লতিফপুর কলোনি মহল্লার ইসাহাক আলী শেখের ছেলে। আবু সাঈদ শহরের ১২ নং ওয়ার্ড যুবলীগের সদস্য।
 
বগুড়া সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ আশুতোষ মিত্র জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু সাঈদ মারা যায়। তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি