বেনামি চিঠিতে জাবি প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৪:০৮
একটি বেনামি চিঠির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন টাইম বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, গত বৃহস্পতিবার  আমাদের একজন টেলিফোন স্ট্রাফ একটি চিঠি প্রশাসনিক ভবনের সিঁড়ির কাছে পড়ে থাকতে দেখেন। পরে উপাচার্য বরাবর চিঠি হওয়ায় তিনি চিঠিটি উপাচার্যের সচিবের কাছে পৌঁছে দেন। চিঠিতে বলা হয় ‘৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। ভবন দুটিতে টাইম বোমা ফিট করা রয়েছে।’
 
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারাজানা ইসলাম বলেন, চিঠি পাওয়ার পরপরই আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ ভবন দুটি তল্লাশি করেছে। আমরা ভীত  নই। সামনে সিনেট নির্বাচন। তাই অনেক কিছুই এখন হবে।
 
ইত্তেফাক/রেজা