আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। দেশের যুব আন্দোলনের পথিকৃৎ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।
এ উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ এক বিবৃতিতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী সফল করার জন্য সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/এমআর
