শুরু হচ্ছে পাপেট ড্রামা ‘গল্পের দেশে’

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:৪৪
 
বৈশাখী টেলিভিশনে বাচ্চাদের জন্য শুরু হচ্ছে পাপেট ড্রামা ‘গল্পের দেশে’। দেশি বিদেশী নানা রূপকথার গল্প অবলম্বনে নির্মিত পাপেট ড্রামা তৈরি করা হয়েছে ।
 
প্রত্যেক পর্বে থাকছে শিশুদের অতি প্রয়োজনীয় উপদেশমূলক নানা তথ্য, যাতে শিশুরা বিনোদনের পাশাপাশি নতুন নতুন তথ্যের সাথে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারে।
 
খুব সহজবোধ্য করে নির্মাণ করায় শিশুরা সহজে এই পাপেট ড্রামার সাথে মিশে যেতে পারবে, প্রত্যেকটি চরিত্র শিশু উপযোগী করে তৈরি করা হয়েছে। পাপেটের প্রধান দুটি চরিত্র জিনিয়া ও বুলু। পাপেট প্রযোজনায় লিটু সোলায়মান। প্রচারিত হবে প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর