রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৪:১৪
রাজশাহী কিংস-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হলো বিপিএলের ঢাকা পর্ব। শনিবার এই পর্বের প্রথম পর্বে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে রংপুর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা একটায় শুরু হয়েছে এই ম্যাচ। দু’দলই দুটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে রংপুর এক ম্যাচে জয় পেলেও রাজশাহী হেরেছে দুটিতেই।
 
রংপুর রাইডার্স একাদশ : জনসন চার্লস, অ্যাডাম লিথ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, শাহরিয়ার নাফিস, জিয়াউর রহমান, থিসারা পেরেরা, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, লাসিথ মালিঙ্গা ও নাজমুল ইসলাম।
 
রাজশাহী কিংস একাদশ : মুমিনুল হক, লেন্ডল সিমন্স, রনি তালুকদার, মুশফিকুর রহিম (অধিনায়ক), জেমস ফ্রাঙ্কলিন, ম্যালকল্ম ওয়ালার, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ সামি ও নিহাদুজ্জামান।
 
ইত্তেফাক/কেআই