পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা সব সময় আর্থ-সামাজিক উন্নতিসহ সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে অবদান রাখে।
শুক্রবার দিনাজপুরে একটি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আলী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী কংক্রা নদীর উপর ভায়ালী সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি নির্মাণে ব্যয় হবে ১৩ কোটি ৩৪ লাখ টাকা। সম্প্রতি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং কোনো অপশক্তি জাতিকে আর পিছিয়ে নিতে পারবে না।
ইত্তেফাক/এএম।
