অভয়নগরে ট্রাক চাপায় বিকেএসপি খেলোয়াড় নিহত

আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:১১
 
অভয়নগরের বেঙ্গল গেটে সপ্তম শ্রেণিতে পড়ুয়া বিকেএসপি খেলোয়াড় নিহত হয়েছে।
 
জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩ টায় যশোরগামী ট্রাকের নিচে চাপা পড়ে লাবনী আক্তার (১২) নামে এক বিকেএসপি খেলোয়াড় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে অভয়নগর থানার ধোপাদী দফতরি পাড়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। চারাতলা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়া গরীব মেধাবী ছাত্রী ও খেলোয়াড় লাবনী বিকেএসপিতে চান্স পেয়ে আগামী ১২/১১/১৭ইং তারিখে ঢাকায় অনুষ্ঠিত প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল। 
 
তাই সেখানে অংশ নিতে আনুষঙ্গিক কেনাকাটা সেরে একই বিদ্যালয়ের দফতরি আছর আলীর সাইকেলে পেছনে বসে তার বাড়ির দিকে যাওয়ার পথে বেঙ্গল টেক্সটাইল এলাকায় পৌঁছালে পেছন হতে আসা ট্রাকের চাপায় ঘটনা স্থলেই নিহত হন। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় নেম প্লেট দেখা সম্ভব হয়নি। আহত দফতরি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানায় কোনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/কেকে