চিটাগংকে ১৭১ রানের লক্ষ্য দিল খুলনা

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৪:৫৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের একাদশ ম্যাচে জয়ের জন্য চিটাগং ভাইকিংসকে ১৭১ রানের লক্ষ্য দিল খুলনা টাইটান্স।
 
রবিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চিটাগং। শুরুতে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ব্যর্থতার পরিচয় দেয়। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের নৈপুণ্যে সাত উইকেটে ১৭০ রান করে।
 
আরিফুল ২৫ বলে ও মাহমুদউল্লাহ ৩৩ বলে সমান ৪০ রান করে সংগ্রহ করেন। এছাড়া ক্রেইগ ব্রাথওয়েট ১৪ বল থেকে ৩০ ও রিলি রুশো করেন ২৬ বলে ২৫ রান করেন। তাসকিন আহমেদ ৪৩ রান দিয়ে তিনটি ও সানজামুল ইসলাম ২০ রান দিয়ে দুটি উইকেট নেন।
 
ইত্তেফাক/কেআই