ট্রাম্প বুড়ো ভাম, কিম বেটে ও মোটা

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৬:০৯
আবারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরকে বিদ্রুপ করেছেন। উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পকে ‘বুড়ো ভাম’ অভিহিত করার পরে ট্রাম্প টুইটারে কিমকে মোটা ও বেটে বলে অভিহিত করেন।
 
এর আগে একজন আরেকজনকে পাগল অভিহিত করেছিলেন। শনিবার ট্রাম্পের এশিয়া সফরের সমালোচনা করে উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যুদ্ধবাজ বলে অভিহিত করা হয়। এছাড়া ট্রাম্পকে ইংরেজিতে ‘Dotard' অভিহিত করা হয় যেটা বিকারগ্রস্ত বৃদ্ধদের বিদ্রুপ করে বলা হয়।
 
আর এর জবাবে ট্রাম্প টুইটারে লিখেন, কেন কিম জং উন আমাকে বৃদ্ধ বলে অপমান করল, আমি কী তাকে কখনো বেটে ও মোটা বলেছি? এবং হ্যা, আমি সবসময় তার বন্ধু হওয়ার চেষ্টা করেছি। হয়তো কোনোদিন সেটা সম্ভব হবে। অতি অল্পেই উত্তেজিত প্রতিক্রিয়া ব্যক্ত করা ট্রাম্প পরবর্তীতে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কুয়াংকে ট্রাম্প বলেন, আমি খুব ভালো মধ্যস্থতাকারী। যদি আমি মধ্যস্থতা করতে পারি তাহলে আমাকে জানাবেন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির