পঞ্চমবারের মত সরকার গঠন করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টিভি চ্যানেল ১২ বুধবার এই তথ্য জানায়। খবর আল- জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯৬ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর লিকুড পার্টি ৩৭টি আসন পেয়েছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি মধ্যপন্থী নীল ও সাদা জোট মিলে পেয়েছে ৩৬টি আসন।
আরো পড়ুন: সুলতান পরিবারের ‘কুকীর্তি’ ঢাকতে ব্রুনাইয়ে শরীয়াহ আইন!
ইসরায়েলের পার্লামেন্টে আসন সংখ্যা ১২০টি। নির্বাচনে ইসরায়েলে এ পর্যন্ত কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটিতে সব সময় জোট সরকার গঠিত হয়েছে।
ইত্তেফাক/এসআর
