একটি হাতির দাঁত বাঁচাতে সেটির রুট ক্যানেল করেছেন কলম্বিয়ার বারানুকুইলা শহরের চিড়িয়াখানার কর্মীরা। ৫ টন ওজনের হাতিটি এক মাদক পাচারকারীর র্যাঞ্চ থেকে উদ্ধার করা হয়েছিল।
তান্তোর নামের হাতিটির দাঁতের অপারেশন ৩০ জন মিলে করেছেন, অস্ত্রোপচার করতে সময় লেগেছে ৩ ঘণ্টা। হাতিটির অস্ত্রোপচারের খরচের টাকাটা ১০০ জন মানুষ মিলে দিয়েছেন। হাতিটির অস্ত্রোপচারের সময়ে রাস্তা বন্ধ করে একটি ক্রেন বসিয়ে ছিল পুলিশ। উদ্দেশ্য ছিল যদি অস্ত্রোপচারের সময় হাতিটিকে তুলে ধরতে হয় তাহলে ক্রেনের ব্যবহার করা হবে।
তান্তোর নামের হাতিটির দাঁতের অপারেশন দুই বছর আগে করার কথা ছিল। কিন্তু এত বড় প্রাণীর জন্য চেতনানাশক পেতে সময় লাগছিল, দাঁতের অস্ত্রোপচারের জন্য বিশেষ যন্ত্র তৈরি করতে হয়। ১৯৯১ সালে কলম্বিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় তান্তোরসহ বেশকিছু প্রাণীকে উদ্ধার করা হয়। সেই বছরের এপ্রিলে বারানকুইলা চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। তান্তোরের আনুমানিক বয়স ৫০ বছর। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
