বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ব্যবস্থাপনায় শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও গরিবদের মাঝে রিকশা বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদরের বিআরডিবি মিলনায়তনে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় রিকশা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদুল্লা খান।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুর রব ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি বিনয় ভুষণ মজুমদার, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নুর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, সদর উপজেলা যুবলীগের নেতা প্রভাষক ডা. শেখ মহসীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
