সাউথ এশিয়ান ইয়্যুথ সামিট অন ক্লাইমেট চেঞ্জে ইউসুফের অংশগ্রহণ

আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ২২:১৯
 
নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান ইয়্যুথ সামিট অন ক্লাইমেট চেঞ্জ’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ইয়্যুথ স্কুর ফর সোশ্যাল অন্টাপ্রেনরস (ওয়াই.এস.এস.ই) এর প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ইউসুফ হোসেইন। 
 
সার্কের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে তাকে উক্ত অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তাকে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সমস্যা এবং কিভাবে এ সমস্যা মোকাবিলায় এগিয়ে আসা যায় সে সম্পর্কিত নিজস্ব মতামত প্রদান করতে বলা হয়। 
 
সামিটে তিনি বাংলাদেশকে যথার্থভাবে উপস্থাপন করেন এবং বাংলাদেশের পরিপেক্ষিতেই তার মতামত তুলে ধরেন। তিনি বাংলাদেশের বিভিন্ন নীতিমালা এবং প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরেন। যেগুলো জলবায়ু পরিবর্তনের এই সমস্যা থেকে উত্তরণে কাজ করে চলেছে। এছাড়া তিনি বাংলাদেশের যুব সমাজের এক্ষেত্রে অবদানসমূহও তুলে ধরেন।
 
 
ইত্তেফাক/ইউবি