ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে নেয়া হয়েছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে। বুক ব্যথার কারণে তাকে হাসপাতালে নেয়া হলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। খবর এএফপি’র।
এদিকে তিব্বতের এ আধ্যাত্মিক নেতার এক সহকারি জানান, দালাই লামার অবস্থা স্থিতিশীল রয়েছে।
যুক্তরাষ্ট্রে ৮৩ বছর বয়সী বৌদ্ধবাদী এ সন্ন্যাসীর প্রতিনিধি নগোদুপ তিসারিং বলেন, দালাই লামা ‘হালকা কাশিতে’ ভোগায় ম্যাক্স হাসপাতালের একজন চিকিৎসককে দেখানোর জন্য মঙ্গলবার তিনি নয়াদিল্লিতে আসেন।
তিসারিং জানান, ‘ওই চিকিৎসক বলেছেন কাশির ব্যাপারে চিন্তার কিছু নেই। এটা মারাত্মক কিছু না।’
আরো পড়ুন: ইসরায়েলের সরকার গঠনের পথে ফের নেতানিয়াহু
তবে চিকিৎসার জন্য দালাই লামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা সেটা তিনি নিশ্চিত করেননি।
ইত্তেফাক/এসআর
