চ্যানেল আই-এর আয়োজনে আজ ১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা’। এদিন বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন।
এই কথাসাহিত্যিকের জন্মদিন উপলক্ষে বিকেল ৩টা ৫ মিনিটে তেজগাঁওস্থ চ্যানেল আই চত্বরে হুমায়ূন মেলা’র উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন- নাট্য-ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিকসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা, চ্যানেল আই পরিচালকবৃন্দ, জাতীয় দৈনিকের সম্পাদক ও হুমায়ূন আহমেদ পরিবারের সদস্যরা। মেলায় থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকসহ তার কর্মজীবনের নানা সামগ্রীর স্টল।
মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণ পর্ব ইত্যাদি। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।
ইত্তেফাক/আনিসুর
