টানা চতুর্থবার বিশ্বকাপে সুইজারল্যান্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১০:৪৮
টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ইউরোপ অঞ্চলে বাছাইপর্বের প্লে-অফ রাউন্ডের দ্বিতীয় লেগে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে সুইসরা।
 
এর আগে প্রথম লেগের খেলায় রিকার্ডো রদ্রিগেজের পেনাল্টি থেকে দেওয়া গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সুইজরাল্যান্ড। সেই হিসেবে দুই লেগ মিলে এই ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মস্কোর টিকিট পায় দলটি।
 
এই নিয়ে মোট একাদশ বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দেশটি।
 
ইত্তেফাক/কেআই