আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যরচর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ হানিফা (৬৫) ও আ. রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলমশাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।
আরও পড়ুন: দিল্লীর হাসপাতালে দালাই লামা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আ. রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেজানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
