নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকায় গরু বোঝাই নছিমন উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আরো সাতজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে গুরুদাসপুর থেকে ১০/১২ জন ব্যবসায়ী গরু নিয়ে একটি নছিমন যোগে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামাইগাছী এলাকায় ব্রিজে উঠতে গিয়ে নসিমনটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে সাইফুজ্জামান নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহত সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত সাইফুজ্জামান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাদেক আলীর ছেলে।
ইত্তেফাক/এএম
